• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১১৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ জুলাই শনিবার দুপুরে পৌর এলাকার আড়াইআনী চকপাড়া ও বিকেলে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

আড়াইআনী চকপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। অপরদিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে উদ্ধার হওয়া ব্যক্তির (৫৫) পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া শুক্রবার সন্ধ্যায় ওষুধ কিনতে আড়াইআনী বাজারে আসেন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার দুপুরে স্থানীয়রা একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এক বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category