আ.ন.ম. লুৎফুর রহমান জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত।
আজ সোমবার দুপুরে পৌরশহরে কলেজ মোড় জাতীয় পার্টির অস্থায়ী দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির উপজেলা, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, জুয়েল সরকার, সাইফুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমেদ, ফকির মমতাজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ প্রমুখ।
উপজেলা ও পৌর জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।