• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩৮৪ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়ছার, হীরা, সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, তিতুমী কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান ইলি জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সাব্বির রহমান রবিন, হাদিউল ইসলাম রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান চিশতি, প্রচার সম্পাদক পপেল মাহমুদ, সজিব, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সৈকত সালমান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category