• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

‎মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

মোঃ ইফাজ খাঁ মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি / ২৮৪ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোঃ ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ): ‎হবিগঞ্জ জেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।
‎
‎বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
‎
‎আটককৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের বাসিন্দা নজির উদ্দিন (৩০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মদ সরবরাহের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
‎
‎মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category