• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদার (২৫) রাজধানীর শাহবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৯১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদার (২৫) রাজধানীর শাহবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গতকাল ০৮/০৮/২০২৫ তারিখ রাত আনুমান ২২.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগস্থ ঢাকা মেডিকেল নার্সিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম শিকদার (২৫), পিতা- মো: মুকতার শিকদার, সাং- গাড়ফা, থানা- মোল্লাহাট, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করে।

ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামী তামিম শিকদার ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিচয়ের সুযোগে সে তাকে বিশ্বাস অর্জন করে এবং আসামী ভিকটিমকে ভুল বুঝিয়ে প্রেমের কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় ও স্থির চিত্র ধারণ করে। একপর্যায়ে ভিকটিমকে আসামী তার বাড়ীতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ীতে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে ও কৌশলে ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে আসামী সেই স্থির চিত্রতে নগ্ন ছবির সহিত এডিট করে ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিকটিমের পরিবারের নিকট ইমোতে স্থির চিত্র ও ভিডিও চিত্র পাঠিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। ভিকটিমের পরিবার বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মামলা নং- ০৭, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রি., ধারা- ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৫)/৮(৬) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২; তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৯(১) রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category