• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই সহ নি/হ/ত ২

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৩৯১ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ঘটে যাওয়া এ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন-আব্দুল মতিন (বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই) এবং আকবর, দুজনেই লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।” সংঘর্ষে আহত আরও কয়েকজনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শান্তি বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category