• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরের ধোবারচর গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: স্বেচ্ছাসেবক দলের নেতার হুকুমে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক / ৩১৯ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধোবারচর গ্রামের চাটক বাড়ির বাসিন্দা মৃত সিরাজ আলীর ছেলে মোঃ হানিফ উদ্দিন ও মোঃ জাহাঙ্গীর আলম’র জমি দখলের চেষ্টা চালায় দুর্ববৃত্তরা।

সরেজমিন ঘুরে জানা যায়, ৮ (আট) শতাংশ জমির সূত্র ধরে একই গোষ্ঠীর ও একই গ্রামের আওয়ামী লীগের সুবিধাবাদী একদল দাঙ্গাবাজ, মোঃ হানিফ উদ্দিন ও মোঃ জাহাঙ্গীর আলম’র বসতবাড়িতে ৮ আগষ্ট শুক্রবার বেলা ১১ টায় ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ভাংচুর করে। প্রত্যেক্ষদর্শী জানায় ঢাকা পল্টন শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আলম এর হুকুমে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করেছে দাঙ্গাবাজরা।

সম্প্রতি ধোবারচর গ্রামের চাটক বাড়ির বাসিন্দা, ঢাকা পল্টন ৩৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আলম মিয়া, বিগত ৩ মাস আগে ১০ (দশ) লক্ষ টাকা চাঁদাদাবি করে নিরীহ মোঃ হানিফ উদ্দিন ও মোঃ জাহাঙ্গীর আলম’র কাছে। নিরীহ হানিফ উদ্দিন গংরা চাঁদা দিতে অনিহা প্রকাশ করায় ওই নেতা গ্রামেরবাড়ি লোকদের লেলিয়ে দিয়ে লুটপাট ও ভাংচুরের নির্দেশ দেন বলে জানান ভোক্তভোগিরা।

মোঃ হানিফ উদ্দিন জানান, চলতি মাসের ৮ তারিখ শুক্রবার বেলা ১১ টায় যখন আমাদের বাড়িঘরে হামলা করে তখন আমি ৯৯৯ এ ফোন করি। ৯৯৯ এর ফোনকল শেরপুর বদলি করলে একজন মহিলা আমার সাথে কথা বলে। তখন আমি বিস্তারিত ঘটনা জানালে তিনি বলেন ৫ মিনিটের মধ্যে আপনার বিষটি তদারকি করা হবে।
৫ মিটিন পর এসআই বাবুল, হানিফ উদ্দিনকে ফোন করলে ভোক্তভোগি বিষয়টি খুলে বলেন। সেই ফোনালাবে এসআই বাবুল বলেন এখন আমি যেতে পারবো না।
আগামীকাল যেকোন সময় গিয়ে একটা ব্যবস্থা নিবো। এসআই বাবুলের প্রশ্নত্তোরে হানিফ উদ্দিন বলেন, আমরা দুই ভাই প্রাণের ভয়ে ঘরের সিলিং এর উপরে আছি। আমরা জানি পুলিশ জনগণের বন্ধু এখন দেখি পুলিশতো জনগণের শত্রু। হানিফ উদ্দিন আরও বলেন, বর্তমানে এইসময় যদি আইন’র সাহায্য না পাই, যদি বেঁচেই না থাকি তাহলে পরের দিন আইসা কি লাভ হবো।

ভোক্তভোগি আরো বলেন, এসআই বাবুল কে ঢাকা নয়া পল্টনের ৩৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা আলম’র নির্দেশেই নাকি তিনি আসতে চায়নি।

এ বিষয়ে এসআই বাবুল’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার সময়ক্ষণে অতিভারি বৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক যাওয়া সম্ভব হয়নি। তবে বিকালে গিয়ে বাড়িঘরের ভাংচুর’র ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। তবে স্বেচ্ছাসেবক দলের নেতা ৩-৪ দিন পর আমাকে মুঠোফোনে যোগাযোগ করে, কোন ধরনের আপত্তি-অনাপত্তি কথা বলেননি। তার সাথে স্বাভাবিক মীসাংসার বিষয়ে আলোচনা হয়েছে। এসআই বাবুল আরো বলেন ভাংচুরের ঘটনা সত্যতা পেয়েছি সেই সুবাধেই মোঃ হানিফ উদ্দিকে শেরপুর সদর থানায় এসে আইনের আশ্রয় নেওয়ার জন্য অবগত করেছি তিনি আসেননি। পরবর্তীতে শুনি তারা শেরপুর কোর্টে মামলা দায়ের করেছে এইটুকু জানতে পেরেছি।

এ বিষয়ে ঢাকা পল্টন এলাকার ৩৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি বছরে একবার বাড়িতে যাই, আমি কারো কাছে কোন প্রকার চাঁদা চাইনি এবং আমি কোন প্রকার লোকজন লেলিয়ে দেয়নি। এটা আমাকে হেয় করার জন্য কতিপয় কিছু লোক অপপ্রচার চালাচ্ছে।

সরেজমিন ঘুরে জানা যায, মূলত জমির সূত্রপাতেই এ কলহের রূপ নিয়েছে। প্রায় ৯ বছর পূর্বে, বাংলা ১৪২২ সালের ১১ই ফাল্গুন, ইংরেজি ২৩-০২-২০১৬ খ্রিস্টাব্দে বলাইরচর ইউনিয়নের ধোবারচর মৌজার জে.এল.নং-৬১ বি.আর.এস ২০৪ নং খতিয়ান ভুক্ত যাহার সেঃ মেঃ বি.আর.এস বাড়ি ১০৩৭ নং দাগে ৮৯ শতাংশ সেঃ মেঃ বি.আর.এস. বাড়ি ১০৩৫ নং দাগে ৩০ শতাংশ মোট ১.১৯ শতাংশ জমির মধ্যে হইতে ১০৩৭ নং দাগে ৮৯ শতাংশ জমি হইতে পূর্বাংশে ৪১ শতাংশ জমি বাদে পশ্চিমাংশে ৪৮ শতাংশ জমি হইতে উত্তর পশ্চিম কোনে ৮ (আট) শতাংশ জমি স্বেচ্ছায় স্বজ্ঞানে ৮০ হাজার টাকায় মোঃ জামাল উদ্দিন, শেরপুর সাব রেজিষ্টি অফিসে উপস্থিত হয়ে হানিফ উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে সাব কবওলা লিখে দেন।

এরই ধারাবাহিকতায় ওইদিন একযোগে মোঃ হানিফ উদ্দিন গংদের বসতবাড়িতে হামলা চালায়, মোঃ আলমগীর হোসেন (২৮), পিতা মোঃ আব্দুল গফুর, মোঃ হাসানুল (৩০) পিতা মোঃ মস্তুফা, মোঃ দুদু মিয়া (৫০), পিতা মৃত: চাঁন মাহমুদ, মোঃ আব্দুল গফুর (৫৫) পিতা মৃত: জহির উদ্দিন, মোঃ ফজর আলী (৬০), পিতা মৃত: শরাফত আলী, মোঃ আমিনুল ইসলাম (২৫), পিতা মোঃ আব্দুল গফুর। মোঃ সাগর মিয়া (২৫), পিতা মোঃ ফজর আলী ও মোঃ আক্কাছ আলীর ছেলে আজাহার আলীসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিগণ হানিফ উদ্দিন গংদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, জমি দখল’র চেষ্টাসহ নগদ ২ লক্ষ টাকা ও ৮ (আট) আনা স্বর্ণের হার লুটিয়ে নেয় দাঙ্গাবাজরা।
জমি সংক্রান্ত বিষয়ে মোঃ গফুর মিয়া গংদের সাথে সাক্ষাৎকালে তার বলেন, ওই দাগে জালাল উদ্দিন সাড়ে ৪৪ শতাংশ জমির হিস্যা পাইলেও সেখানে জামাল উদ্দিন ৫২ শতাংশ জমি কিক্রি করেছে। আমাদের হিসাবে হানিফ ও জাহাঙ্গীরদের ক্রয়কৃত ৮ শতাংশ জমি পাবে না।
৮ শতাংশ জমির জের ধরে মৃত: জামাল উদ্দিনের ছেলে, মোঃ কালু মিয়া সাক্ষাতে বলে আমার বাবার ওই দাগে ৮ (আট) শতাংশ জমি ছিল সেই জমি আমার বাবা জীবিত থাকাবস্থায় সংসারের প্রয়োজনে বিক্রি করেছে এটা আমি এবং এলাকাবাসি সবাই জানে।

জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় এলাকার মৃত: হোসেন আলী’র ছেলে, মোঃ সাবাই মিয়া বলেন, হানিফ উদ্দিন ও জাহাঙ্গীর দুই ভাই মিলে ৮ (আট) শতাংশ জমি কিনছে এটা সত্যি। শুক্রবার দিন ওদের বাড়িঘরে ভাংচুর করেছে একথা সত্যি।

সরেজমিন ঘুরে আরও জানা যায়, মোঃ আব্দুল গফুর গংদের সাক্ষাতের সাথে স্থানীয় এলাকাবাসী ধোবারচর চৌরারাস্তার দোকান মালিকের প্রশ্নোত্তরের কোন প্রকার মিল পাওয়া যায় নি। এধরণের জগন্নতম অপধারের জন্য এলকার গন্যমান্য ব্যক্তিগণ প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category