নিজস্ব প্রতিবেদক: র্যাব-১০ এর অভিযানে সাজা পরোয়ানাভুক্ত মাদক মামলার আসামি মো: শহিদুল ইসলাম @ মানিক শাহ (৪১) গ্রেফতার।
অদ্য ২২/০৮/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হাতিরঝিল থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং- ৩০(১০)২০, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ শহিদুল ইসলাম @ মানিক শাহ (৪১), পিতা- আবুল কাশেম, সাং- শুভাঢ্যা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।