• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বাগেরহাট-৪ আসন বহাল রাখার দাবিতে মোরেলগঞ্জে অবরোধ ও হরতাল পালন

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ৪১৭ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আবরোধ কর্মসূচি হরতাল পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

নব্বইরশী ও ছোলমবাড়িয়া বাসষ্ট্রান্ড থেকে দূরপাল্লার ঢাকা চট্টগ্রাম সকল যাত্রবাহী পরিবহন সহ বাস চলাচল বন্ধ থাকে। নৌ-পথে লঞ্চ ইস্টিমার কোথাও ছেড়ে যায়নি। ফেরি চলাচল ছিল বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট বন্ধ রাখা হয়। সড়কের মোড়ে মোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। সকালে নব্বইরশি বাসষ্টান্ড, ষ্টিল ব্রীজ সংলগ্ন মোড়ে ও ফেরিঘাট এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দলনসহ সর্বদলীয় নেত্রবৃন্দ পৃথক পৃথক পিকেটিং সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পথসভা করেন।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন এ কর্মসূচীর সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বাগেরহাট-৪ আসনের জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, সংগ্রাম কমিটির সদস্য সচীব উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, এফ এম শামীম আহসান, উপজেলা জামায়াতে আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা মহিবুল্লাহ রফিক, ইসলামী অন্দলনের বাগেরহাট-৪ আসনের প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাও: মো: আসাদুল্লাহ্সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নির্বাচন কমিশনারের এক প্রজ্ঞাপনে বাগেরহাট-৪ আসন কে কর্তন করে মোরেলগঞ্জ- শরণখোলা ও মোংলা উপজেলাকে নিয়ে ৩ আসন করা হয়েছে। নির্বাচন কমিশনারের এ হটোকরি সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া যাবেনা। যথক্ষন পর্যন্ত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) অসন পুর্নবহাল না রাখা হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category