• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

কেরানীগঞ্জে ৩৩ লক্ষ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ১১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা।

র‌্যাব জানায়, গতকাল ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ ইউনুস (৩৩), পিতা একুব আলী হাওলাদার, সাং—বাদল পাড়া, চরামদ্দি, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশালকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে গদাবাগ এলাকার বাপ্পি হাজীর বাড়ি, আড্ডা রেস্টুরেন্ট গলিতে বসবাস করছিল বলে জানা যায়।

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী অভিযান ও সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিদিনই র‌্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান এবং পেশাদারিত্বের ফলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং চিহ্নিত ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে।

র‌্যাবের এই ধারাবাহিক সফলতা দেশে মাদকের ভয়াল থাবা প্রতিরোধ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিশেষ অবদান রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category