• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মোরেলগঞ্জে কৃষকদের মাঝে সার-বীজ-কৃষি উপকরণ ও যন্ত্রাংশ বিতরণ

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রর্দশনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, ড্রাম ও কৃষি যন্ত্রাংশসহ উপকরণ বিতরণ করা হয়েছে। এ বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত ৪টি গ্রুপের ২২ জন কৃষকের মাঝে ২০ কেজি আমন ধানের বীজ, বিভিন্ন প্রকারের সার, ১০টি ড্রাম, জমিতে চাষাবাদের জন্য র‌্যাগিং, নগদ ২ হাজার টাকাসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। একই দিনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের খুলনাঞ্চলের আওতায় ১০ জন ভুট্টা ও সুর্যমুখী কৃষকের মাঝে বিনামূল্যে ১০ টি ভুট্টা ডিবলার মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রি-গোপালগঞ্জ সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ রোমেল বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ইভানা বিলা রিতু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রবীর কুমার সরকার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপংকর সোমাদ্দার, মশিউর রহমান, মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বাগেরহাট জেলা অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, পাটনার প্রকল্পের মাধ্যমে এ উপজেলায় ৪টি প্রদর্শনীভুক্ত কৃষকদের উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। বিনামূল্যে এ সব সহায়তার ফলে এ অঞ্চলে কৃষকদের মধ্যে ভাল ফলনের আগ্রহ বৃদ্ধি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category