• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুর ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের বাদল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বোনের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে আশিক নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া জানান, রাত ১১টার দিকে একজন দোকানদার নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। যেখানে মরদেহ পড়ে ছিল সেখানে কাঠের কিছু আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে।

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে আশিকের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category