• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদের সন্ধানের দাবিতে মানববন্ধন

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।

সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইন এর পরিচালনায়, বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,গত ৪০ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় থানায় একটি জিডি করা হলেও গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category