স্টাফ রিপোর্টারঃঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে কেরানীগঞ্জ থেকে ১০০ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
০৮ সেপ্টেম্বর রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকা থেকে আল কামরান @ বিপ্লব (৪০) কে ৫০ পিস ইয়াবাসহ এবং একই রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্বপাড়া এলাকা থেকে মোছাঃ রুনু @ রুনা আক্তার (৩৩) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।