• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

মেলান্দহে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩২২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দার এর ছেলে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।থানার এসআই সাজ্জাদুল ইসলাম জানান, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় এসআই মোঃ সাজেদুল ইসলাম খান এর নেতৃত্বে এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া, কন্সটেবল সোহেল এর নেতৃত্বে শনিবার বিকাল ৫ টায় মেলান্দহ থানার মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০৫০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলালকে গ্রেফতার করে থানায় আনা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৬ লক্ষ ১৫ হাজার টাকা। তিনি আরো জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল এর আরেক সহযোগী মিনা বেগম তিনি কৌশলে পালিয়ে যায়। এ ছাড়াও মেলান্দহ বাজার এলাকার মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুল (৪৮) এর কাছে বিক্রির জন্য মেলান্দহ বাজার থেকে রওনা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (খ) /৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
অন্যদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা জানান, পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। তা না হলে আমাদের আগামী প্রজন্ম মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হবে। মাদকের বিরুদ্ধে জামালপুর জেলার প্রত্যেকটি থানায় কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় পুলিশ আনবে। পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশও প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। জামালপুর জেলা বাসীকে মাদক বিরোধী তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য আহব্বান জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category