• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কারা অধিদপ্তরের ১৯ কারা সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক হতে হিসাবরক্ষক পদে পদোন্নতি

মোঃ রবিউল আউয়াল, চ্যানেল আর। / ৪৭২ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

কারা অধিদপ্তরের আওতাধীন ১৯ কারা সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হতে হিসাবরক্ষক পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার কারা অধিদপ্তর নির্বাচন কমিটির ২২/০৬/২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশক্রমে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জ্যেষ্ঠতার ভিত্তিতে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর (১৬তম গ্রেড ৯,৩০০ – ২২,৪৯০) থেকে (১৫তম গ্রেড ৯,৭০০- ২৩,৪৯০) স্কেলে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোতাহার হোসেন এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদেরকে কারা সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক হতে হিসাবরক্ষক পদে পদোন্নতি দিয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -২ (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ রকেট হোসেন, ভোলা জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ মিলন হোসেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের ( কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ শাহিন মাহমুদ, বাগেরহাট জেলা কারাগারের (কারা সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ মিজানুর রহমান, কারা অধিদপ্তরে সংযুক্ত (কারা সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ আলমগীর হোসেন, দিনাজপুর জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ চাঁদ মিয়া, হবিগঞ্জ জেলার কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ আব্দুর রকিব, নারায়ণগঞ্জ জেলা কারাগারের (কারা সরকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ রুহুল আলম, ঠাকুরগাঁও জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট জেলা কারাগারের (কারা সরকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ হারেস মিয়া, শরীয়তপুর জেলার কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাবা শাহিদা আক্তার, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ আলিফ আহমেদ, মুন্সিগঞ্জ জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ মাহমুদুল হাসান, টাঙ্গাইল জেলার কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাবার রিনা আক্তার, নেত্রকোনা জেলার কারাগারের ( কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ মফিদুল ইসলাম, ঝালকাঠি জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ রিয়াজ মিয়া, জয়পুরহাট জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ ফারুক মিয়া, শেরপুর জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা কারাগারের (কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জনাব মোঃ তানভীর আলম কে হিসাব রক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে ও আরো বলা হয়েছে পদোন্নতিপ্রাপ্ত যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর শিক্ষানবিশ হিসেবে গণ্য হবে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। সকল পদোন্নতিপ্রাপ্তদের কারা মহাপরিদর্শক অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category