• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পানি কমছে, ভেসে উঠছে পাহাড়ি ঢলের ক্ষতচিহ্ন: দুইজনের মৃত্যু

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১০৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর):টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পর শেরপুরে বন্যার পানি ধীরে ধীরে নামছে। তবে পানির তলায় ডুবে থাকা ক্ষতচিহ্নগুলো ধীরে ধীরে ভেসে উঠছে এবং এতে প্রকাশ পাচ্ছে মানুষের স্বাভাবিক জীবন ও ফসলি জমির ক্ষতির চিত্র।

ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা ব্রিজ এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে ডুবে যায় হুমায়ুন (১২) নামে এক কিশোর। ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। এদিকে ঝিনাইগাতীর ডাকাবর এলাকার যুবক ইসমাইল পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে নিখোঁজ হন এবং পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, চেল্লাখালি, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় অন্যান্য নদীর পানি নামছে। তবে তলিয়ে যাওয়া অনেক এলাকা এখনো পানিবন্দি রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, “পানি কমতে শুরু করেছে, কিন্তু ভেসে আসা ঘরবাড়ি ও ধানক্ষেত এখনো দেখা যাচ্ছে। পাহাড়ি ঢলের ক্ষতচিহ্ন ধীরে ধীরে ভেসে উঠছে। আমরা শেরপুর জেলা প্রশাসন ও সরকারের কাছে আবেদন জানায়, নদীর দুই পাশে যেন স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category