• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্লুলেস হত্যা মামলার আসামী শোয়েব (১৯) শরীয়তপুরের জাজিরা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১১৭ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্লুলেস হত্যা মামলার আসামী শোয়েব (১৯) শরীয়তপুরের জাজিরা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০১/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় ভিকটিম তুহিন শেখ (১৪) বাড়ি হতে সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে সন্ধ্যা অবধি বাড়িতে না ফেরায় ভিকটিমের পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে গত ০৩/০৫/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় ভিকটিম তুহিনের মৃতদেহ অর্ধগলিত ও গলায় গামছা পেঁচানো অবস্থায় ভাটপাড়া বাজার এলাকায় আখ ক্ষেতের মধ্যে পাওয়া যায়।

উক্ত ঘটনায় ডিসিস্টের মা বাদী হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৩, তারিখ- ০৪/০৫/২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ২৪/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:১০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন টিএনটি মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী শোয়েব শেখ (১৯), পিতা- আইয়ুব শেখ, সাং- ভাটপাড়া, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category