• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বাংলাদেশ তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৯৮ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ তরুণ দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল ফজল আকাশ ও সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যালীটি শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশের সভাপতিত্বে ও দলের সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ,জেলা স্বেচ্ছাসেবক দলের বআহবায়ক মনাজ্জিও হোসেন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতিশাহীনুর আলম,সহ সভাপতি সেলিম আহমদ,সহ সাধারন সম্পাদক আব্দুর রহমান,আব্দুল্লাহ আল মামুন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম,যুবদল নেতা রিপন মিয়াসহ জেলা যুবদল,ছাত্রদল কৃষকদলসহ সহযোগি সঙগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপিসহ সহযোগিত সংগঠনের নেতৃবৃন্দের নামে অসংখ্য হামলা মামলা দিলেও আমরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিগত সরকার পতনের আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জের রাজপথ দখলে রেখেছিলাম। এখন সময় এসেছে তৃণমূলের সকলের জনপ্রিয় নেতা এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category