• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে শুভ মহালয়া উদযাপনে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৫৬ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সুলতানা আহাম্মেদ ময়না (শেরপুর): শেরপুরে শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রবিবার ভোরে জেলা পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা পুরোহিত কল্যাণ পরিষদের পরিচালনায় শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তিল তর্পণ অনুষ্ঠান। জেলা পুরোহিত কল্যাণ পরিষদের আহ্বায়ক বিজয় কৃষ্ণ চক্রবর্ত্তী বিপুল ঠাকুর পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ সম্পন্ন করেন।

এ উপলক্ষে জেলার কেন্দ্রীয় গোপালবাড়ী জিউর মন্দিরসহ প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ পূজার আয়োজন করা হয়। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য শেরপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে ২৪ ঘণ্টা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

শুভ মহালয়া উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক স্ত্রী জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত কুমার দে। এছাড়াও শহর ও থানা কমিটির সকল নেতৃবৃন্দ সার্বিক দিকনির্দেশনা ও মনিটরিংয়ে অংশ নেন।

এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১৮ মিনিটে পঞ্চমী তিথির অধিবাসের মধ্য দিয়ে। এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category