• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৯৯ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর অংশ হিসেবে শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে শহরের জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিন্নত আলী ও রফিক মজিদ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত খেলোয়াড়দের মধ্যে বাছাই করে মোট ৩০ জন (বালক ও বালিকা)কে এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সরোয়ার জাহান পপলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category