• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মাদারগঞ্জে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আ.ন.ম.লুৎফুর রহমান:জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির পার্টি অফিস’র সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় মাদারগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি আঃ মোতালিব সেলিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. মঞ্জুর কাদের বাবুল খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চাঁন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দেশ, জাতি ও ইসলামের স্বার্থ রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয়ের সময়ে সংগঠনটির ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। র‍্যালি ও আলোচনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৭নং শিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি: মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, মাদারগঞ্জ ওলামা দলের সাধারণ সম্পাদক, সানাউল্লাহ চাঁন ,সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, মাদারগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুস্তাকিন বিল্লাহ, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ প্রমুখ। মোনাজাতের মধ্যদিয়ে দেশের মঙ্গল কামনায় আলোচনা সভার সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category