• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স সম্পন্ন

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি / ২৩৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সেলিম চৌধুরী (পটিয়া): চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স ৩ অক্টোবর শুক্রবার রাতে সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে শেষ হয়েছে।

সমাপনী দিবসে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। সভাপতিত্ব করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।

সমাপনী দিবসে তকরির পেশ করেন মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী, ড. মুফতি মুখতার রেজা মাসুমী, মাওলানা ওমর ফারুক নইমী, মাওলানা মাহাবুবুল হক নুরে বাংলা, মাওলানা হাফেজ মো: ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন। আবু তৈয়বের সঞ্চালনায় সমাপনী দিবসে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজল আহমেদ সওদাগর, আলহাজ নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, বদিউল আলম, মোহাম্মদ এয়াছিন, আমান উল্লাহ আমিরী, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, ডা: হোসেন, আবু নোমান, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার মো: ফারুক, সাইদুল ইসলাম টুটুল, সাকিব উদ্দিন, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ, আবদুল বায়েছ প্রমুখ। সমাপনী দিবসে আখেরি মোনাজাত শেষে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category