• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মোরেলগঞ্জে দোকান থেকে ডেকে নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ২৭৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কালাম খান (৪৮) নামে এক ব্যবসায়ীকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
এসময় দুর্বৃত্তদের হামলায় কামাল খানের বড় ভাই লুৎফর রহমান খান (৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে রাব্বি খান ও মিঠু খান বলেন, ঘটনার রাতে তার পিতা ও চাচা ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসীরা তার পিতা ও চাচাকে ধরে নিয়ে হামার ও লোহার রড দিয়ে পিটিয়ে কুপিয়ে হাত পা ভেঙ্গে গুরুত্বর জখমী অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয় পথচারিরা দেখতে পেয়ে খবর দিলে রাত ১০টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কালাম খানকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে রাব্বি খান দাবি করেছেন।
নিহত কালাম খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার ৫ ছেলে ও স্ত্রী ফাহিমা বেগম রয়েছে বলে নিহতের চাচা নূরুজ্জামান খান দুলাল জানিয়েছেন। যারা এ হামালার সাথে জড়িত একই বংশের লোক।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, নিহত কালাম খানের মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালাম খানের ঘাতকদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। মামলা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category