• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২১৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর এই পূর্ণিমা উদযাপিত হয়। ভিক্ষুরা এই সময়কাল আত্মশুদ্ধি, ধ্যান এবং সাধনার মাধ্যমে মনের পবিত্রতা অর্জনের জন্য পালন করেন।

সোমবার (৬ আক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি কেন্দ্রীয় য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুরের ঐতিহ্যবাহী পুরনো আর্য বনবিহার, কল্যাণপুর বিহারসহ জেলার বিভিন্ন বিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকালেই দেশ ও জাতির কল্যাণ কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষরা পঞ্চশীল গ্রহণ করেন। এরপর বুদ্ধের উদ্দেশ্যে ফুলপূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান এবং ভিক্ষু দান অনুষ্ঠিত হয়।দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আকাশে রঙিন ফানুস উড়ানোর কর্মসূচিও রয়েছে।

এছাড়া বিহারে আগত ভক্তরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ করেন।খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ অধ্যক্ষ ক্ষেমাসারা থেরো জানান, ‘তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। প্রবারণার অর্থ হলো ভুল-ত্রুটি মাফ করা, একে অপরের প্রতি ক্ষমাশীল থাকা ও মৈত্রী বজায় রাখা। কোনো ধরনের হিংসা বা বিদ্বেষ যেন না থাকে এবং সকল প্রাণী সুখী হয়। তবে এবছর সাম্প্রতিক সহিংসতার কারণে ভক্তদের উপস্থিতি কিছুটা কম। তাই আমরা এবছর নদীতে রিসিবি (কল্পতরী) ভাসাচ্ছি না। যা টাকা বিহারে উঠেছে, তা আমরা গুইমারা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে বিতরণ করেছি।’উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালন করেছিলেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে এই দিনটি উদযাপন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category