• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সুনামগঞ্জের শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধামে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সভা চলাকালে দুস্কৃতিকারীদের হামলা, সভা মুলতবি ঘোষণা

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২০৫ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ঘেষা শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সভায় নেতৃবৃন্দের সাথে কমিটির কার্যক্রম চলাকালে কতিপয় কিছু দুস্কৃতিকারীরা বাকবিতন্ডার এক পর্যায়ে হট্রগোল করে অতিথিদের উপর মারপিঠের ঘটনার কারণে অনিদিষ্টকালের জন্য কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ শনিবার সকালে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে অদ্বৈত মহাপ্রভূর জন্মধান মন্দির প্রাঙ্গণে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলার শত শত সনাতনের ধর্মের অনুসারীরা সভায় উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কমিটির সাধারন সম্পাদক বাবু অদৈ¦ত রায়ের সঞ্চালনায় সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-সিলেট ও বাক্ষ্রণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার।

সভায় আরো উপস্থিত ছিলেন বিপ্লব কুমার তালুকদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,রাজন তালুকদার,রমাকান্তদাস,সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ,পশ্চিম পাগলা ইউপি সদস্য রনজ্ঞিত সূত্রধর,দেবেশ রায়,রিন্টু রায়,টিটু রঞ্জন তালুকদার,চপল দাস,রানা তালুকদার, নিলয় চক্রবর্তী ও সুরজ্ঞিত চৌধুরী টপ্পা,শিক্ষক বিপ্লব কুমার দাস ও রঞ্জন তালুকদার প্রমুখ।

মন্দিরের উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা শেষে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অদ্বৈত রায় মন্দিরের আয় ব্যয়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় বহিরাগত দৃস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সাধারন সভা ভন্ডুল করার লক্ষ্যে সভা চলাকালীন ভক্ত সাধারনের উপর হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করার পর আবারো সাধারন সভা চলার কিছু সময় বর্তমান কমিটির মেয়াদ আরো একবছর থাকার পরও কমিটি বাতিল করে নতুন কমিটি করার অজুহাতে দুস্কৃতিকারিরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংঙ্কায় কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী(বাবুল) সাধারন সভা অনিদিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category