• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে তিন সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চীফ রিপোর্টার: আ.ন.ম.লুৎফর রহমান / ১৩৫ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান:জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে তিন কৃষকের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠেছে। এতে দেড় শতাধিক বিঘা জমির ফসল হুমকির মুখে। ঘটনাটি ঘটেছে, ২নং চর এলাকায়।

ক্ষতিগ্রস্থ ৫নং চরের তিন সেচ মালিক ও কৃষকরা হলেন, আ: রাজ্জাক (৫৫), বাবুল (৪০) এবং আসাবুদ্দিন (৪০) জানান- আমাদের জমিজমা ২নং চর সীমানায়। এই জন্য চার বছর আগে ২নং চর এলাকার বিদ্যুতের খুঁটি থেকে প্রতিজন ১০ হাজার করে টাকা দিয়ে তিনটা সেচ লাইনের মিটার নেই। নিয়মিত বিদ্যুৎ বিলও পরিশোধ করে আসছি। বর্তমানে পানির অভাবে বোরো ধানের ক্ষেত শুকিয়ে ফেটে গেছে।
এই বছর হঠাৎ করে আমাদের কাছে ৫০ হাজার করে টাকা দাবি করে ২নং চরের বেনজির (২৫), বিদ্যুৎ মিস্ত্রি রিপন (২৫), শামা শেক (৪০), হাজুবর (২৫) এবং ফজলু (৩০)। এই টাকা না দেয়ায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে তারাবিহ নামাজের পর ১৫/২০ জন লোক আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শত অনুরোধের পরও আমাদের সংযোগ দিচ্ছে না।

এ ব্যাপারে গ্রামের কৃষক ইদ্রিস আলী (৪৫) এবং আ: জব্বার (৭০) জানান-ফসল রক্ষার জন্য আমরা ব্যক্তিগতভাবে মসজিদের মুসুল্লিদের কাছে বলার পর অভিযুক্তরা আমাদের মারধর করেছে। এখন তারা বলছে, এক গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে আরেক গ্রামে (৫নং চরে) নিতে দিবে না।

এ ব্যাপারে জামালপুর (পিডিবি) বিদ্যুৎ অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাহবুব আজাদ রুবেল জানান-বৈধ গ্রাহকের সংযোগ অন্য কেও বিচ্ছিন্ন করতে পারে না। আইনের দৃষ্টিতে এটি অপরাধ। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।
২নং চরে সরেজমিনে গেলে অভিযুক্তদের সবাইকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত বেনজির বিদ্যুৎ সংযোগের বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের গ্রামের বিদ্যুৎ অন্যদের দেয়া হবে না। তবে চাঁদা ও মারধরের দাবিটি অস্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান-বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান-ক্ষতিগ্রস্থ কৃষক বাবুল হাসানের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category