• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া

খুলনা প্রতিনিধি: মোঃ রাজু আহমেদ / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোঃরাজু আহম্মেদ (খুলনা)প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিবসা ব্রিজ থেকে মাছকাটা অভিমুখে গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও খানাখন্দে পরিণত হয়ে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

বিশেষ করে মৎস্য আড়ৎদারি মার্কেট থেকে মাছবাহী ট্রাক, নসিমনসহ বিভিন্ন যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে দুর্ভোগে পড়তে হচ্ছিল স্কুল-কলেজগামী শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের।

সড়কটির বেহাল অবস্থার বিষয়টি নিয়ে একাধিকবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এদিকে এ বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর উদ্যোগে সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হয়। তার দ্রুত, সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

উল্লেখ্য, এ সড়ক সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে পৌরসভার পক্ষ থেকে টেন্ডার আহ্বান করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার (২ এপ্রিল) লটারির মাধ্যমে নাফিসা এন্টারপ্রাইজকে চূড়ান্ত ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category