• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পাকশীকে আধুনিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জাহিদুল ইসলাম পাতার

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মোঃ বকুল হোসেন ​ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী পাকশী ইউনিয়নকে একটি ডিজিটাল, আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম পাতা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম পাতা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করে আসছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিক মিথ্যা মামলা, হামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তবে জীবনের কোনো পর্যায়েই অন্যায়ের কাছে মাথা নত করেননি।

​দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন এবং রাজনৈতিক পরিবর্তনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের এই সময়ে এসে ক্ষমতার কোনো মোহ নেই। বরং জীবনের বাকিটা সময় সাধারণ ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই।”
​এ সময় দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, সুবিধাবাদী ও আওয়ামীপন্থী একশ্রেণীর অপশক্তি বর্তমানে দলে প্রবেশ করে জাতীয়তাবাদী দলকে বিতর্কিত ও বিভ্রান্ত করার পাঁয়তারা করছে। এ বিষয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের দাবি জানান।

​পাকশী ইউনিয়নের মানুষের উদ্দেশে জাহিদুল ইসলাম পাতা বলেন, পাকশীর সম্মানিত জনগণ যদি আগামীতে তাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেন, তবে তিনি পাকশী ইউনিয়নকে একটি সুশাসিত, প্রযুক্তিনির্ভর, মাদকমুক্ত ও শান্তিময় মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category