• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সাতক্ষীরা শ্যামনগরে অস্ত্র সহ দুই বনদস্যু আটক। শ্যামল বিশ্বাস বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা

শ্যামল কুমার বিশ্বাস বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা / ৩৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শ্যামল বিশ্বাস বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে দুই বনদস্যুকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৬ জুন) রাতে এই অভিযান চালানো হয়। আটকের সময় একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) এবং খুলনার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তি যতীন্দ্রনগর বাজার এলাকায় প্রবেশ করে। স্থানীয়দের চোখে পড়লে তারা সন্দেহ প্রকাশ করে এবং ঘিরে ফেলে জিজ্ঞাসাবাদ শুরু করে। অপরিচিতদের উত্তর বিভ্রান্তিকর হওয়ায় স্থানীয়রা তাদের উপর নজর রাখে। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে দিদারুল ইসলামকে ধাওয়া করে ধরে ফেলে জনতা। পরে শ্যামনগর থানার পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মীরগাং এলাকা থেকে নজির গাজীকেও আটক করা হয়। নজির গাজীর দেয়া তথ্য অনুযায়ী, পুলিশের সহযোগিতায় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি নৌকায় তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নজির গাজী স্বীকার করেছেন, তিনি সুন্দরবনের কুখ্যাত ‘জোনাব বাহিনী’র সঙ্গে যুক্ত। বনদস্যুদের লোকালয়ে যাতায়াত, থাকা ও নিরাপদে চলাচলে সহায়তা করা ছিল তার দায়িত্ব। তিনি জানান, ১০ হাজার টাকার বিনিময়ে দুই দস্যুকে যতীন্দ্রনগর বাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনি চুক্তিবদ্ধ হন।
অপরদিকে, দিদারুল ইসলাম পুলিশকে জানায়, সে নজির গাজীর অধীনে শ্রমিক হিসেবে কাজ করত এবং সরাসরি বনদস্যু কার্যক্রমে অংশ নিত। তারা সুন্দরবনের গভীরে মাছ শিকারিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করত। প্রয়োজনে অস্ত্রেরও ব্যবহার করত।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে বনদস্যুতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তারা মাছ শিকারির ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও, দ্রুত পদক্ষেপ নিয়ে দুজনকে আটক করায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সুন্দরবন ও উপকূল অঞ্চলে বনদস্যু নির্মূলে আরও কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category