• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

রাজধানীর শ্যামপুর থানার চুরি ও ক্ষতিসাধন মামলার ০২ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক কোতোয়ালীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

*রাজধানীর শ্যামপুর থানার চুরি ও ক্ষতিসাধন মামলার ০২ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক কোতোয়ালীতে গ্রেফতার।*

*গত ১৩/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকায়* ভিকটিম মো: আনোয়ার হোসেন খান সুজন (৫০) এর *ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন ১৮৩ করিমুল্লাবাগ সুজানা ট্রেডার্সে পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোঃ আরিফুল শিকদার (৫২) ও মোঃ রুহুল আমিন (৫৬)’সহ অপরাপর* আসামীগণ উপস্থিত হয়ে পাহারাধার বাচ্চু শাহ (৭৫)’কে পাশের দোকানের চেয়ারে বেঁধে রেখে অফিস ও দোকানের তালা ভেঙ্গে *নগদ ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা* ক্যাশ বক্স হতে বের করে নেয় এবং অফিসে থাকা মূল্যবান ব্যবসার কাগজ পত্র ও চেক বহি নিয়ে নেয়। উক্ত সময় আসামীগণ ভেকু মেশিন দিয়ে অফিস ও দোকান ভাংচুর করে *অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে এবং ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যমানের প্রায় ৫৫০ কেজি পিতলের ক্যাবল চুরি করে নেয়।* উক্ত ঘটনায় ভিকটিম ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৭, তারিখ ১৪/০৬/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৮/৩৪২/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

*গতকাল ১৭/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৪০ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ডিএমপি, ঢাকার কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকায়* অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী ১। *মোঃ আরিফুল শিকদার (৫২),* পিতা- মোঃ শফিউল্লাহ শিকদার, সাং- পোস্তগোলা, থানা- শ্যামপুর, ডিএমপি, ঢাকা ও ২। *আসামী মোঃ রুহুল আমিন (৫৬),* পিতা- আজিজুর রহমান, সাং- তেঘরিয়া, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর’দ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category