গত ০৬/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২৩:০০ ঘটিকার সময় ভিকটিম ইলিয়াস মিয়া (৪৫) তার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মৎস্য খামার দেখাশুনা ও তত্ত্বাবধান শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে জমিজমা বিষয়ে পূর্বশত্রুতার জেরে আসামী মো: সুমন মিয়া (৩৮)’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে এলোপাথারী মারধর করে। ভিকটিম গুরুতর জখমপ্রাপ্ত হয়ে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনায় ডিসিস্টের স্ত্রী বাদী হয়ে অভিযোগ দায়ের করলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মামলা নং- ০৬, তারিখ- ০৬/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/
গতকাল ১৯/০৬/২০২৫ তারিখ রাত ২১:১৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় ডিএমপি, ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো: সুমন মিয়া (৩৮), পিতা- মো: মজিবর রহমান সর্দার, সাং- রামভদ্র খানাবাড়ী, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।