• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়াডর্ বিএনপির কর্মী সভায় এড. নুরুল ইসলামকে ৪ আসনে প্রার্থী করার দাবী

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২১৫ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনরি কর্মী সভা অনুষ্ঠিত হযেছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের জামতলাস্থ জান্নাত কমিউনিটি সেন্টারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সবাপতিত্বে ও পৌর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মুর্শেদ আলমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা বিএনরি সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জজকোর্টের পিপি এ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল,জেলা বিএনপির সদস্য ও এডিশন্যাল পিপি এ্যাডভোকেট শেরেনুর আলী,জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক নজরুল ইসলাম,আবুল কালাম,আতম মিসবাহ জেলা জাসাসের সদস্য সচিব মনাহিজ্জর হোসেন,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,বিএনপি নেতা সাইলুফ ইসলাম,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,তফাজ্জল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

কর্মীসভায় নেতৃবৃন্দরা বলেছেন বিগত ১৬/১৭ বছরে ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে এই পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি এই ওয়ার্ডের সাধারন জনগন রাজপথে থেকে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও পুলিশলীগের অত্যাচার নির্যাতনের পাশাপাশি পুলিশের টিয়ারসেল,রাবার বুলেট ও গুলির স্বাক্ষী এখানকার জনগন। বিগত সরকারের সময়ে বিএনপিতে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাভোগীরা যাদের বিগত কোন আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা যায়নি, তারা নাকি এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হতে চান। তারা দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবি জানান ঐ সমস্ত সুবিধাভোগীরা বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের অত্যাচার নির্যাতনের সময় সুযোগ সন্ধানী বসন্তের কোকিলা তখন রাজপথে না থেকে ঢাকায় এবং বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category