• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

করিমগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ১০৯ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

করিমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আজ ২৩ জুন, ২০২৫ খ্রি. সোমবার সকাল ১০টায় এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্ট প্রজেক্ট (ফ্লিপ) এর সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হকের সার্বিক ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করছে সরকারি-বেসরকারি প্রায় ১৪টি স্টল, যেখানে প্রদর্শনী হচ্ছে উন্নত মানের বীজ, সার, চারা, কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক কৃষি পদ্ধতি। মেলায় আসা কৃষকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের চারা ও প্রযুক্তি প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে কৃষকের জীবনমান উন্নয়ন করা। কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকেরা সহজেই নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবেন।’

প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হচ্ছে কৃষি বিষয়ক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা। এতে কৃষকরা পাচ্ছেন আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা প্রমাণ করে এই মেলা কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

কৃষি মেলা-২০২৫ সফলভাবে সম্পন্ন হলে করিমগঞ্জ উপজেলার কৃষি খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন, যা তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category