• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের তিনটি ইউনিয়নে এড.নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২২৯ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ পৌরসভারওয়েজখালী,সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়ন,কাঠইর ইউনিয়ন ও মোহনপুন এই ইউনিয়নগুলোতে দিনব্যাপী মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান জেলা আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুর ইসলাম নুরুলের নেতৃত্বে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী,সদর উপজেলার লক্ষণশ্রী ইউপি,মোহনপুর ও কাঠইর এই তিনটি ইউনিয়নের গ্রামগঞ্জ ও হাটবাজারে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান,সদস্য এ্যাডভোকেট শেরেনুর আলী,মুনাজ্জির হোসেন সুজন,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচা৭ন,তফাজ্জল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।

নেতৃবৃন্দরা বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালনে তৃণমূলের নেতাকর্মীরা যেকোন কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সব সময়ই প্রস্তুত। উপস্থিত হাজাঁরো নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং প্রার্থী হিসেবে নুরুল ইসলামকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category