• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পৃথক অভিযানে ডাকাতি মামলার ০২ জন আসামী রাজধানী দারুস সালাম ও সিরাজগঞ্জের সলঙ্গা হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

পৃথক অভিযানে ডাকাতি মামলার ০২ জন আসামী রাজধানী দারুস সালাম ও সিরাজগঞ্জের সলঙ্গা হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

গত ১৬/১১/২০২৪ তারিখ সময় অনুমান দুপুর ১৩.২০ ঘটিকায় ভিকটিম মো: রানা তালুকদার লালন (৪৫) রাজধানীর নয়াবাজার হতে আব্দুল্লাপুর পরিবহন নামক মিনিবাসে নিজ বাড়ি মুন্সীগঞ্জ শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে দুপুর অনুমান ১৪:১০ ঘটিকায় সিরাজদিখান থানাধীন ২য় ধলেশ্বরী সেতু এলাকায় পৌছালে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত র‌্যাবের পোশাক পরিহিত অবস্থায় একটি সাদা রংয়ের হায়েস মাইক্রো গাড়ি ভিকটিমদের গাড়ির গতিরোধ করে ভিকটিম রানাকে হাতকড়া পড়িয়ে গাড়ি থেকে নামিয়ে ডাকাতদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ডাকাতগণ ভিকটিমকে গাড়িতে তুলে তার নিকটে থাকা নগদ ৩০,১১,০০০/- (ত্রিশ লক্ষ এগারো হাজার) টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের চোখ মূখ বেধে এলোপাথাড়ি কিল ঘুষি লাথি মেরে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে হাত, পা বাঁধা অবস্থায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহসড়কের পাশে সোনাখালী এলাকায় ফেলে রেখে ডাকাত দল পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম নিজে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার পলাতক আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল পলাতক আসামীগণকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ২৮/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং- ১৪, তারিখ- ১৮/১১/২০২৪ খ্রি., ধারা- ১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০ এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মো: সাইফুল ইসলাম (৪৪), পিতা- মৃত মঙ্গল প্রামানিক, সাং- উল্লাপাড়া পশ্চিম পাড়া, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ এবং র‌্যাব -১২ এর সহযোগীতায় একই তারিখ ২২.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর এলাকা হতে আসামী ২। ইউসুফ কাজী (৫৫), পিতা- মৃত রমজান কাজী, সাং- নতুন চাঁদপুর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’কে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category