• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩০৯ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে ওই ঘটনা ঘটে। এদিকে ধর্ষক জালাল মিয়াকে (৩৫) চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। জালাল মিয়া পার্শ্ববর্তী কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে।

জানা গেছে, গত দুই মাস পূর্বে ওই মানসিক ভারসাম্যহীন যুবতী (২৫) বারমারী বাজারে আসে। তার পরিচয় কেউ জানে না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাতযাপন করে আসছিল সে। ব্যবসায়ীরা অনেকেই ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে খাবার দিতেন। গত বৃহস্পতিবার রাত ২টায় জালাল মিয়া নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে। ওইসময় বাজারের পাহারাদার জালাল মিয়াকে হাতে-নাতে আটক করে। ওইসময় পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন।

জানা গেছে, জালাল মিয়া এলাকায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি। বর্তমানে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার রাতে ধর্ষিতা যুবতীকে থানায় নিয়ে আসে। পরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category