• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

অনলাইনেও দান করা যাবে ঐতিহাসিক পাগলা মসজিদে

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ১৪৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ঐতিহাসিক পাগলা মসজিদের জন্য নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে, যা অনলাইনে দানসহ বিভিন্ন তথ্যপ্রাপ্তির সুযোগ দেবে।

ঐতিহাসিক পাগলা মসজিদ এখন আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধার আওতায়। কিশোরগঞ্জের এই প্রাচীন ধর্মীয় স্থাপনার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। শুক্রবার(৪ জুলাই) সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান কিশোরগঞ্জ সদর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত পাগলা মসজিদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ওয়েবসাইটটির ঠিকানা হলো: www.paglamosque.org

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমাদ রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার।এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান উদ্বোধনী বক্তৃতায় বলেন, “পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের একটি গৌরবময় নিদর্শন। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পাগলা মসজিদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে, অনলাইনে দান করা যাবে এবং ডিজিটাল আর্কাইভেও প্রবেশাধিকার পাওয়া যাবে।”

নতুন ওয়েবসাইটটিতে মসজিদের ইতিহাস, গঠনকাল, দান প্রথা, মাসিক আয়-ব্যয়ের বিবরণ, ধর্মীয় কার্যক্রম এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে অনলাইন দান ফিচার, যার মাধ্যমে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে সহজেই আর্থিক অনুদান পাঠানো সম্ভব।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি এবং পাগলা মসজিদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

পাগলা মসজিদের ডিজিটাল রূপায়ণের এই উদ্যোগকে কিশোরগঞ্জবাসী স্বাগত জানিয়েছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, “এখন আমাদের আত্মীয়-স্বজন বিদেশে বসেও এই মসজিদে দান করতে পারবেন। এটি সত্যিই সময়োপযোগী একটি উদ্যোগ।”

উদ্বোধনের মাধ্যমে পাগলা মসজিদ একটি নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে ধর্মীয় এবং ঐতিহাসিক স্থাপনার সাথে আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটেছে। এটি শুধু ধর্মীয় চেতনার উন্নয়নেই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category