• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরে মেলান্দহে কৃষক হত্যা মামলায় গ্রেপ্তার-৫

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩০০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

জামালপুর জেলার মেলান্দহে কৃষক জিয়াউল হক (৫৫) হত্যা মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ জুলাই রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিহত জিয়াউল হক দুরমুঠ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মেহার উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দুরমুঠ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আহাজ উদ্দিন শিশুর ছেলে সাজু মিয়া (৪০), শুকুর আলীর ছেলে সুমন মিয়া (২৮), শাহাজ উদ্দিনের ছেলে আহাজ উদ্দিন শিশু (৬০), আহাজ উদ্দিন শিশুর ছেলে রাজু মিয়া (২৫) এবং সাজু মিয়ার ছেলে নাইমুল ইসলাম (২২)।
জানা গেছে, ৪ জুলাই দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাঙ্গালিয়া গ্রামের কৃষক জিয়াউল হক (৫৫) এবং আহাজ উদ্দিন শিশুর ছেলে সাজু কসাই (৪০) এর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০/১২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জিয়াউল হককে প্রথমে ইসলামপুর পরে জামালপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় জিয়াউল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে জিয়াউল হকের মৃত্যুর খবরে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-এ ঘটনায় সবুুজ মিয়া (৩৫) বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। অপর আহত দুইজনকে পুলিশ পাহারায় মেলান্দহ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category