• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৯০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জঙ্গলে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হাতিটিকে বিদ্যুৎস্পৃষ্টে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে বন বিভাগ।

আজ শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ি বনের পাশে হাতিটির মৃতদেহ বন বিভাগ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী।

এদিকে হাতি মৃত্যুর খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতি আক্রমণ থেকে বাড়িঘর ও ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানখেতে ও লোকালয়ে কম প্রবেশ করে।

গতকাল শুক্রবার রাতে ৮-১০ টি বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে নাকুগাঁও এলাকা থেকে দাওধারা-উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। শনিবার সকালে ওই এলাকায় একটি মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতের কোন এক সময় হাতিটিকে বিদ্যুতের তারে জড়িয়ে মারা পড়েছে বলে ধারণা করছে বন বিভাগ।

শেরপুর জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিন জানান, শনিবার ভোররাতে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে বলে খবর পাই। ঘটনাস্থলে বিদ্যুতের কোন আলামত পাওয়া যায়নি। তবে শুঁড়ে সামান্য পোড়ার মতো দাগ আছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী বলেন, মাদী হাতিটির বয়স ১৫ থেকে ১৬ বছর হবে। রাতের কোন এক সময় হাতিটি বিদ্যুতের তারে জড়িয়ে মারা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রাণিসম্পদ বিভাগ মৃত হাতিটির নমুনা সংগ্রহ করেছেন। সব প্রক্রিয়া শেষে সেখানেই হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category