• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় চুরি: নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ ইত্যাদি

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি / ১৩৫ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

কবির আকন্দ, শ্রীপুর-গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুলাই ২০২৫) সন্ধ্যার দিকে উপজেলার জৈনাবাজার (কলেজপাড়া) এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ তাহসিন রেজা রাতুল (২৯) শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই চাকরি করেন এবং ঘটনাস্থলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে স্ত্রী বাসায় না থাকায় তিনি তালা দিয়ে বাইরে যান। এরপর মাগরিবের নামাজ আদায় শেষে রাত ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে এসে তিন দেখতে পান দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়ানো ছিটানো।

ভুক্তভোগীর দাবি, ঘরের ভিতরে থাকা কাঁধের ব্যাগ থেকে ১০,০০০/- টাকা, টেবিলের উপর থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ (মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা), ড্রয়ারের ভিতর থেকে স্ত্রীর ব্যবহৃত ৮ আনার স্বর্ণের চেইনসহ ডায়মন্ড লকেট (মূল্য প্রায় ১,০০,০০০/- টাকা), ৩ আনার একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা) এবং ঘরের অন্যান্য মালামালসহ প্রায় ২,২০,০০০/- টাকার সম্পদ চুরি হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে, উক্ত ফ্ল্যাটে বা ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, ফলে চোর শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, “আমরা অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরেরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”

ভুক্তভোগী পরিবার চুরিকৃত মালামাল উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category