• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

আফসানা বিনতে অন্বেষার গোল্ডেন GPA-5.00 অর্জন

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ২৬১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফসানা বিনতে অন্বেষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫.০০ অর্জন করেছেন। তার এই সাফল্য শুধুমাত্র তার পরিবার নয়, পুরো বিদ্যালয় ও এলাকার গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আফসানা মো. আসাদুজ্জামান ও জুয়েনা খাতুন দম্পতির কন্যা। ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী ছাত্রী হিসেবে পরিচিত আফসানা নিয়মিত পাঠ্যচর্চা, শ্রদ্ধাশীলতা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। তার এই কৃতিত্বের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, পরিবারের সমর্থন এবং শিক্ষকদের অমূল্য দিকনির্দেশনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার এক প্রতিক্রিয়ায় বলেন, “আফসানা বিনতে অন্বেষার এই গৌরবোজ্জ্বল সাফল্য আমাদের বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। সে ছিল অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাপরায়ণ ছাত্রী। তার সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।”

আফসানার বাবা-মা জানান, তাদের কন্যার এই অর্জনে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি। তারা আরও বলেন, এই সাফল্য আফসানাকে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং তা অর্জনে অনুপ্রাণিত করবে।

আফসানা উচ্চশিক্ষায় প্রকৌশল ক্ষেত্রে পড়াশোনা করে দেশের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে। তার এই স্বপ্ন পূরণে সে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

এই সাফল্য তাড়াইলের অন্যান্য শিক্ষার্থী ও তরুণদের মধ্যে শিক্ষার প্রতি নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে। আফসানার এই অর্জন তার সহপাঠীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস এবং এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category