মওদুদ আহম্মেদ, পঞ্চগড় প্রতিনিধি: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পঞ্চগড় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪ ঘটিকায় পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেকের সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় শেরে বাংলা চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন ১৭ বছর ধরে মামলা, হামলা ও বিভিন্ন প্রোপাগান্ডা উপেক্ষা করে হিমালয় পর্বতের মতো যে দলটি দাঁড়িয়ে আছে তার নাম বিএনপি। বক্তারা সম্প্রতি মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, সকল মব জাস্টিজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসব হত্যাকান্ডের বিচার দাবী করেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মজিদ, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সফিউজ্জামান পাটোয়ারী রুবেল। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক মোস্তফা কানন, মিশু ইসলাম, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুর ইসলাম ডাবলু, তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।