• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১১২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলার ১২টি উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা এই স্মরণসভায় যোগদান করেন। দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ নজির হোসেন মাষ্ঠারের সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির সদস্য এমদাদুল হক দিলবরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়পার্টির নেতা,সাবেক ভিপি বীর-মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও বীর-মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরী সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকপার্টির সহ সভাপতি আব্দুল আউয়াল জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি,জামালগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি এইচ এম ফারুক মিয়া,শান্তিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ হারুণ মিয়া ও শাল্লা উপজেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক কালীপদ রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয়পার্টির নেতা বীর-মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু বলেছেন,আমাদের নেতা পল্লীবন্ধু আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসনামলে দেশে রাষ্ট্র ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে জেলা থেকে উপজেলা পরিষদের সৃষ্টি করে জনগনের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান করার সুযোগ করে তৃণমূলের প্রতিনিধিদের মাধ্যমে সাধারন জনগনের মাঝে উন্নয়নের সেবা পৌছে দিয়েছিলেন। তিনি বলেন,বর্তমান সরকার জাতীয়পার্টিকে কোন আলোচনায় অংশগ্রহনের সুযোগ দিচ্ছেন না। তিনি বলেন দেশে বর্তমানে যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি এবং মানুষ হত্যার সংস্কৃতি চালু হয়েছে সাধারন মানুষ প্রতিনিযত আতংঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিষয়গুলো সরকারকে অধিক গুরুত্ব দিয়ে অপরাধিদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। পরে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয়পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category