• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জাবিপ্রবিতে আবারো কোটা বিরোধী আন্দোলন

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আবারো কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। ১৫ জুলাই বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শনে অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ মানববন্ধন করেছে। তারা বৈষম্য, কোটা ও সিন্ডিকেটের বিরুদ্ধে শ্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।

বৈষম্য দূর ও কোটামুক্ত নিয়োগ প্রক্রিয়ার দাবিতে প্রকেশলী শিক্ষার্থীরাও শ্লোগান দেন। এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড), সাব এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার (১০ম গ্রেড) বা সমমান পদের জন্য কোন কোটা/পদোন্নতি নয়। উভয় পদের জন্য মেধা ভিত্তিক পরিক্ষায় উত্তীর্ণ এবং বিএসসি ডিগ্রি ধারী হতে হবে। এই মর্মে গেজেট পাশ করার দাবি জানানো হয়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-সিইসি বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, ইইই বিভাগের চেয়ারম্যান সিজার রহমান, প্রকৌশলী অধিকার আন্দোলনের চীফ অর্গানাইজার সাকিবুল হক লিপু এবং ইইই বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মিনহাজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category