• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৩৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নের পূর্ব চড়গাও গ্রামে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই লুৎফুর রহমান (৭০) ছুরিকাঘাতে আপন ছোট ভাই মজিবুর রহমান (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই লুৎফুর রহমানকে (৫৫) আজ বৃহস্পতিবার সকালে পূর্ব চরগাঁও মসজিদের পাশে থেকে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। বুধবার এশার নামাজের সময় পূর্ব চরগাও গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান,গত কয়েকদিন ধরে উপজেলার ধনপুর ইউনিয়নে পৃব চরগাঁও এলাকায় বড় ভাই লুৎফুর রহমান ও ছোট ভাই মজিবুরের মধ্যে পারিবারি কলহ চলছিল। (১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় মসজিদের ভিতরে ডুকে নামাজের সালাম ফেরানোর সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করে, সাথে সাথে ঢলে পড়ে যায়,পরবর্তীতে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে,কর্মরর্ত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করে,সিলেট ওসমানী মেডিকেল চিকিৎসক রাতে মৃত্যু ঘোষনা করেন। লাশ ওসমানী মেডিকেল মর্গে।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান,গত ১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় পূর্ব চরগাঁও মসজিদে বড় ভাই ছোট ভাইয়ের মাথার পিছতে আঘাত করে,এ ঘটনা ঘটে, বড় ভাই লুৎফুর রহমানকে ১৭ জুলাই) বৃহস্পতিবার সকালে থানা পুলিশ তাকে আটক করেছে। নিহত ছোট ভাইয়ের লাশ ওসমানী মেডিকেলে হাসপাতাল মর্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category