জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করিছে ডিবি-২। সোমবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখা’র ডিবি-২ গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ এর একটি দল উপজেলার বাহাদুরাবাদ ভাটির পাড়া গ্রামে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, বাহাদুরাবাদ গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আকরাম হোসেন, নয়া গ্রামের মকবুল হোসেন’র ছেলে আঃ মাজেদ, ঝালুরচর গ্রামের সুরুজ্জামানের ছেলে কদ্দুস, আলী আকবর’র ছেলে বিল্লাল হোসেন, নয়া গ্রামের ফকিরুজ্জামানের ছেলে আজিজুর রহমান, মনিরুজ্জামানের ছেলে চান মিয়া। জুয়ার আসরে আটককৃত ৭জনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-২ এর অফিসার ইনচার্জ রুহুল আমিন।