• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের মধ্যে আমরা দৃশ্যমান কোন বিচার দেখিনি – নাহিদ

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর জেলা প্রতিনিধি / ৪৬২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে বলেছেন, পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন।

রোববার (২৭ জুলাই) বিকালে শেরপুরে শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে নাহিদ আরও বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে; আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে- তাদেরও বিচার করতে হবে।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত এক বছরে সেটিই পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পির মানব না। তিনি যদি ৯৫টা কাজ ভালো করেন, তাকে ভালো বলব। পাঁচটি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলব।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন করপোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই।

এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয়। জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিকনির্দেশনা দেন।

তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category