• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

গলায় রশি পেঁচানো অবস্থায় মিলল অটোরিকশাচালকের লাশ

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৪০৫ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে গলায় রশি পেঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ আগস্ট সোমবার বিকেলে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশে ডোবা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী পার্শ্ববর্তী চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অটোরিকশাচালক হোসেন আলী ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু গভীর রাতেও সে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে। সোমবার বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে ডোবার পানিতে অর্ধডুবন্ত ও গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় কিশোর হোসেন আলীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হোসেন আলীর লাশ উদ্ধার করে। নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে তিন জোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা সম্ভাব্য হত্যাকারীদের বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category