• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে সাংবাদিক কল্যাণ সংস্থার বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শেরপুরে সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ ৫ আগস্ট, স্মরণ করা হচ্ছে ২০২৪ সালের ৪ আগস্ট শেরপুরে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ তিন তরুণকে। সেই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক কল্যাণ সংস্থা শেরপুর এ উদ্যোগ গ্রহণ করে।

বেলা ১২টা ৩৬ মিনিটে শহরের রঘুনাথ বাজার পোস্ট অফিস এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শেরপুর কন্ঠ নির্বাহী সম্পাদক : মাসুদ হাসান বাদল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, শেয়ার বিজ ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি এবং শেরপুর কণ্ঠ অনলাইন পত্রিকার সম্পাদক রফিক মজিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন-সাংবাদিক কল্যাণ সংস্থা শেরপুর জেলা আহ্বায়ক সাংবাদিক মো. সাইফুল ইসলাম মানিক,সদস্য সচিব সাংবাদিক মনিরুজ্জামান রিপন,যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,যুগ্ম আহ্বায়ক হোসাইন মোল্লা মামুন,সদস্য লিটন চন্দ্র সাহা, আরিফুল হাসান, ফুয়াদ উল্লাহ, শাহরিয়া কবির, শরিফ, রবিন এবং পোস্ট মাস্টার খন্দকার আব্দুল নুর কুতুবুল আমিন।

এই কর্মসূচির পরিচালনায় রয়েছেন আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাংবাদিক সুলতান আহমেদ ময়না।

শেরপুর প্রেসক্লাবে, তিনদিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও কবি আড্ডার আয়োজন রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে সাংবাদিক কল্যাণ সংস্থা,শেরপুর এর পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category